মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:০৯:৪৬
শিরোনাম
● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের

ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক, সুন্দরবনে বিষ দস্যু দমনের ঘোষণা

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩
শেয়ার: mail
ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক, সুন্দরবনে বিষ দস্যু দমনের ঘোষণা

ইটভাটার পরিবেশগত ক্ষতি কমাতে গ্রামীণ জনপদে নির্মাণকাজে ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার, বন্যপ্রাণী হত্যা এবং পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র মানুষের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশের ওপর ইটভাটার নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নির্মাণকাজে ইটের ওপর নির্ভরতা কমাতে হবে। পর্যায়ক্রমে গ্রামীণ এলাকায় ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানো হবে। এ ক্ষেত্রে বিকল্প নির্মাণসামগ্রীর ব্যবহারকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোরতা
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারকে গুরুতর অপরাধ উল্লেখ করে শেখ ফরিদুল ইসলাম বলেন, বিষ দিয়ে মাছ ধরার ফলে শুধু মাছ নয়, সুন্দরবনের পুরো জলজ প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, কোনো এলাকায় বিষ দিয়ে মাছ শিকারকারী বা বিষ দস্যু ধরা পড়লে শুধু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, সংশ্লিষ্ট এলাকার বন কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। সুন্দরবনের মতো সংবেদনশীল বনাঞ্চলে নজরদারি ও দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

বন্যপ্রাণী হত্যা নিয়েও সতর্কবার্তা
সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বন্যপ্রাণী হত্যা বন্ধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোরও প্রয়োজন রয়েছে।

দুবলার চরে জেলেদের জন্য ভাসমান হাসপাতাল
সুন্দরবনের দুবলার চরে অবস্থানরত জেলেদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতাল ও ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কথা তুলে ধরেন শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, দুর্গম এলাকায় দীর্ঘ সময় অবস্থান করা জেলেদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে অসুস্থ বা দুর্ঘটনার শিকার জেলেদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে।

পলিথিন-প্লাস্টিকে বিপন্ন পরিবেশ
পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব বর্জ্য নদী-খাল ও বনাঞ্চলে জমে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। সুন্দরবনও এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত নয়। তাই পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প উপকরণ ব্যবহারের আহ্বান জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী নাবিদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরত জাহান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক, সুন্দরবনে বিষ দস্যু দমনের ঘোষণা

বিস্তারিত কমেন্টে