মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩৩:০০
শিরোনাম
● রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭
শেয়ার: mail
রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদক সেবনের সময় হাতেনাতে ধরা পড়া মো. খাসিরুল ইসলাম নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত খাসিরুলকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রুহিয়া উপজেলার ঘনি বিষ্ণুপুর (প্রধান পাড়া) এলাকায় মাদক সেবনরত অবস্থায় খাসিরুলকে স্থানীয় জনতা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামির নিজের দোষ স্বীকারের ভিত্তিতে বিচার পরিচালনা করেন এবং এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত খাসিরুল ইসলাম ঘনি বিষ্ণুপুর এলাকার মৃত হেকাম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী সাজাপ্রাপ্ত খাসিরুলকে ঠাকুরগাঁও জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী এই অভিযান ও আইনি তৎপরতা অব্যাহত থাকবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে