দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে বর্তমানে প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম সমন্বয়ের এ ঘোষণা দেয়। নতুন এ দর আজ থেকেই কার্যকর হচ্ছে।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। সনাতনী স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
এদিকে বিশ্ববাজারেও কমছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ১৯০ ডলারে।
গোল্ড প্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, একদিনেই প্রতি আউন্স স্বর্ণের দাম ৮০ ডলার কমেছে। ৩০ দিনে কমেছে দেড় শ ডলার। অথচ চলতি বছরের শুরু থেকে স্বর্ণের দামে নাটকীয় ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারের ওপরে উঠেছিল। ভূরাজনৈতিক অস্থিরতায় স্বর্ণের বাজারে ওঠানামা চলছেই।
kalprakash.com/IM