সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩৬:৪০
শিরোনাম
● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● যাদের কলা খাওয়া উচিত নয় ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● যাদের কলা খাওয়া উচিত নয়

পাবনা বিসিকের ডিজিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫
শেয়ার: mail
পাবনা বিসিকের ডিজিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি। ছবি: সংগৃহীত

পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামীম হোসেনের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের প্রতিবাদে তাঁর দ্রুত অপসারণ ও চূড়ান্ত বরখাস্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিল্প মালিক ও ব্যবসায়ীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পাবনা বিসিক শিল্পনগরী এলাকায় শিল্প মালিক সমিতি, বিসিক শিল্পনগরী, পাবনার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত কর্মকর্তা শামীম হোসেন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত। অবিলম্বে তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান আন্দোলনকারীরা।

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অচিরেই এই বিতর্কিত কর্মকর্তাকে বদলি ও বরখাস্ত না করা হলে পাবনা বিসিকের সব মিল-কারখানা বন্ধ রেখে আরও কঠোর ও জোরদার আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা জহুরুল ইসলাম বাচ্চু ও আব্দুস সেলিম। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিসিক মিল মালিক আহ্বায়ক কমিটির সদস্য ও নাসিবের সভাপতি এম এ মান্নান, আব্দুল খালেক, মো. আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, সুক চাঁদ, ভরত ঘোষ, প্রফেসর অলিউল ইসলামসহ প্রায় শতাধিক মিল মালিক ও স্থানীয় ব্যবসায়ী অংশ নেন।

এদিকে অভিযুক্ত পাবনা বিসিকের ভারপ্রাপ্ত ডিজিএম শামীম হোসেন দাবি করেন, সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। আন্দোলনরত শতাধিক মিল মালিক ও ব্যবসায়ী প্রসঙ্গে তিনি বলেন, তিনি তাঁদের প্রকৃত ব্যবসায়ী বা মিল মালিক মনে করেন না এবং এ বিষয়ে আর কোনো বক্তব্য দেবেন না বলে জানান তিনি।

ক্যাপশন: পাবনা বিসিকের ভারপ্রাপ্ত ডিজিএমের অপসারণ দাবিতে মানববন্ধন করেন শিল্প মালিক ও ব্যবসায়ীরা। রোববার দুপুরে পাবনা বিসিক শিল্পনগরী এলাকায়। ছবি: নিজস্ব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনা বিসিকের ডিজিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে