বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৪৯:১৪
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় সাইবার হুমকি চীন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫
শেয়ার: mail
নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় সাইবার হুমকি চীন

নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় ও সক্ষম রাষ্ট্রীয় সাইবার হুমকি হিসেবে চীনকে চিহ্নিত করেছে দেশটির সাইবার নিরাপত্তা সংস্থা। সরকারি সংস্থা, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে বিদেশি রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার তৎপরতার ঝুঁকির কথাও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার প্রকাশিত নিউজিল্যান্ডের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) ২০২৬ সালের সাইবার থ্রেট রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার কর্মকাণ্ডের সঙ্গে সন্দেহভাজন বিভিন্ন তৎপরতার যোগসূত্র পাওয়া গেছে। এসব দেশের মধ্যে নিউজিল্যান্ডে সাইবার কর্মকাণ্ড পরিচালনাকারী সবচেয়ে সক্রিয় ও সক্ষম রাষ্ট্রীয় পক্ষ হলো চীন।

এনসিএসসি জানিয়েছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, এমন ৩৬৯টি সাইবার ঘটনা বিশেষজ্ঞ পর্যায়ে বিশ্লেষণ ও সহায়তার জন্য নেওয়া হয়। এর মধ্যে ৮৬টি ঘটনার সঙ্গে রাষ্ট্রীয় মদদপুষ্ট পক্ষের সম্ভাব্য যোগসূত্র পাওয়া গেছে।

এসব ঘটনার মধ্যে সরকারি সংস্থা, স্বাস্থ্য ও শিক্ষা খাত এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লক্ষ্য করার ঘটনা ছিল। এনসিএসসি বলেছে, আগের বছরের তুলনায় স্বাস্থ্য ও শিক্ষা খাতে সাইবার হামলার ঘটনাও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূরাজনৈতিক প্রতিযোগিতা ক্রমেই সাইবার ক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে। বিভিন্ন দেশের সরকার ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার গুপ্তচরবৃত্তির তৎপরতা সম্পর্কে তারা অবগত রয়েছে।

নিউজিল্যান্ডের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ পারিবারিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে এ অঞ্চলে সাইবার তৎপরতা বাড়লে নিউজিল্যান্ডের নাগরিক, ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপরও এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে এনসিএসসি।

সংস্থাটি বলেছে, রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হামলাকারীরা সাধারণত অবকাঠামো বা নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান, জরুরি জনসেবা প্রদানকারী সংস্থা এবং কৌশলগত সুবিধা দিতে পারে, এমন তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠানকে লক্ষ্য করতে পারে।

সাইবার গুপ্তচরবৃত্তি শনাক্ত করাও কঠিন বলে জানিয়েছে এনসিএসসি। হামলাকারীরা তথ্য সংগ্রহ বা কোনো ধরনের বিঘ্ন ঘটানোর আগে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কোনো প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশাধিকার তৈরি করে রাখতে পারে। এতে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং ব্যক্তিগত ও করপোরেট তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি হয়।

এনসিএসসির হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটি মোট ৪ হাজার ৬৭৩টি সাইবার ঘটনার রিপোর্ট পেয়েছে। এর মধ্যে ৩৬৯টি ঘটনা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হতে পারে বলে বিশেষজ্ঞ পর্যায়ে নেওয়া হয়েছিল।

এদিকে নিউজিল্যান্ডের এই মূল্যায়নের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগটি প্রত্যাখ্যান করেছেন। তিনি নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ‘মিথ্যা ছড়ানো ও বিরোধ উসকে দেওয়া’ বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে চীন সব সময় হ্যাকিংয়ের বিরোধিতা করে এবং আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বলেও দাবি করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় সাইবার হুমকি চীন

বিস্তারিত কমেন্টে