রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৩:৩০

পিরোজপুরে জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সংবর্ধনা

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:৪৫
শেয়ার: mail
পিরোজপুরে জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পিরোজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এবং শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জেলা শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষক-কর্মচারী ঐক্য জোট পিরোজপুর জেলা শাখার সভাপতি গাজী মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ এনায়েত কবির খান, ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ এবং নেছারাবাদ উপজেলার সভাপতি মোঃ মাইনুল হোসেন। এছাড়া নাজিরপুর উপজেলার সভাপতি মোঃ ইউনুছ আলী ও জিয়ানগর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের এই নিয়োগ শিক্ষাঙ্গনের জন্য অত্যন্ত গৌরবের। দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সুযোগ্য নেতৃত্বে জেলা পরিষদের মাধ্যমে পিরোজপুরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবার নতুন দ্বার উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধিত অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। জেলার সার্বিক উন্নয়নে আমি শিক্ষক সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৪ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে