বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৩৭:০৩
শিরোনাম
অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর ফের চালু ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম, যেভাবে করবেন আবেদন গাজা-ইরান নিয়ে ইউরোপের ভূমিকায় ক্ষুব্ধ তেহরান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প নাটোরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, আটক ৩ রাবি তায়কোয়ানডো ক্লাবের নতুন সভাপতি শাহীন, সম্পাদক সামিউল পিরোজপুরে ৪০ যুবকের গবাদি পশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষ গণশুনানি চালু করে আলোচনায় পিরোজপুরের ডিসি আবু সাঈদ রাবিতে র‍্যাগিংসহ নানা অপরাধে ৯৯ জনের শাস্তি, ১৮ জনের ছাত্রত্ব স্থগিত ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চায় স্পেন অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর ফের চালু ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম, যেভাবে করবেন আবেদন গাজা-ইরান নিয়ে ইউরোপের ভূমিকায় ক্ষুব্ধ তেহরান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প নাটোরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, আটক ৩ রাবি তায়কোয়ানডো ক্লাবের নতুন সভাপতি শাহীন, সম্পাদক সামিউল পিরোজপুরে ৪০ যুবকের গবাদি পশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষ গণশুনানি চালু করে আলোচনায় পিরোজপুরের ডিসি আবু সাঈদ রাবিতে র‍্যাগিংসহ নানা অপরাধে ৯৯ জনের শাস্তি, ১৮ জনের ছাত্রত্ব স্থগিত ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চায় স্পেন

ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চায় স্পেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭
শেয়ার: mail
ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চায় স্পেন

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, গাজায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পেন কোনো রাখঢাক ছাড়াই দ্ব্যর্থহীন অবস্থান নিয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে সানচেজ বলেন, গাজায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিকে স্পেন স্পষ্টভাবে গণহত্যা হিসেবে নিন্দা করছে। তিনি ইসরায়েলি সরকারের সামরিক অভিযান বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে চলার ওপর জোর দেন।

স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, গত আট বছর ধরে স্পেন যেকোনো ধরনের আগ্রাসী যুদ্ধের বিরোধিতা করে আসছে। আগ্রাসন ইউক্রেন, লেবানন কিংবা ইরান—যেখানেই ঘটুক না কেন, স্পেনের অবস্থান একই।

তিনি বলেন, যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়াই স্পেনের নীতি। এ কারণেই তার সরকার সামরিক ব্যয় বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে এবং জাতিসংঘ সনদের পরিপন্থী যেকোনো আক্রমণ প্রতিহত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

সানচেজ আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর রাখার পাশাপাশি ইসরায়েলের নেতানিয়াহু সরকারের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে স্পেন প্রতিশ্রুতিবদ্ধ।

একই সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো ধরনের সামরিক আগ্রাসন পরিচালনার জন্য স্পেনের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার বিষয়েও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

গাজা ইস্যুতে সানচেজের এই বক্তব্য জাতিসংঘের মঞ্চে ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে স্পেনের অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।

সূত্র: আনাদুলু

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চায় স্পেন

বিস্তারিত কমেন্টে