মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:১৯:৫৬
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

রামপালে ফের বিদ্যুৎ উৎপাদন, আট দিন পর সচল দ্বিতীয় ইউনিট

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৫
শেয়ার: mail
রামপালে ফের বিদ্যুৎ উৎপাদন, আট দিন পর সচল দ্বিতীয় ইউনিট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে আট দিন বন্ধ থাকার পর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদনে ফিরেছে। রোববার দুপুর ১২টার দিকে ইউনিটটি চালু করে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়।

জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় ইউনিটে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটির কারণে ইউনিটটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে প্রকৌশলী ও কারিগরি বিভাগের সদস্যরা ত্রুটি নির্ণয় ও মেরামতের কাজ শুরু করেন।

দীর্ঘ আট দিনের রক্ষণাবেক্ষণ ও মেরামত শেষে ইউনিটটি পুনরায় সচল করা সম্ভব হয়। চালুর পর প্রথম পর্যায়ে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে। চাহিদা ও কারিগরি পরিস্থিতি বিবেচনায় উৎপাদন ধীরে ধীরে বাড়ানো হবে।

দ্বিতীয় ইউনিট বন্ধ থাকায় রামপাল কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটি বড় অংশ ব্যবহার করা সম্ভব হয়নি। ইউনিটটি পুনরায় চালু হওয়ায় কেন্দ্রটির দুই ইউনিট থেকেই উৎপাদন কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এ কারণে কেন্দ্রটির কোনো ইউনিট দীর্ঘ সময় বন্ধ থাকলে সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে। দ্বিতীয় ইউনিট পুনরায় সচল হওয়ায় সেই সক্ষমতা আবারও কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উৎপাদন শুরুর পর ইউনিটটির কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারিগরি বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে উৎপাদন স্বাভাবিক রাখতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রামপালে ফের বিদ্যুৎ উৎপাদন, আট দিন পর সচল দ্বিতীয় ইউনিট

বিস্তারিত কমেন্টে