সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৫৬:১৫
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

শিল্পকলার সামনে ককটেল, পল্লবীতে পুড়ল বাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪
শেয়ার: mail
শিল্পকলার সামনে ককটেল, পল্লবীতে পুড়ল বাস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।

রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্লবী এলাকার সিরামিক রোডে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। বাসটি পরিস্থান পরিবহনের বলে জানা গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির জানান, বৃষ্টির মধ্যে সরকারি কলেজের পাশে রাখা বাসটিতে আগুন লাগে। পরে স্থানীয় লোকজন আগুন নেভান। আগুনে বাসটির আসনগুলো পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এর আগে শনিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর তিনটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সময়ে যাত্রাবাড়ী চৌরাস্তা ও শহীদ ফারুক সরণি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে এক অটোরিকশাচালক আহত হন। এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জে থানার সামনে জব্দ করা একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

গত শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত নয়টি স্থানে ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় বিভিন্ন থানায় মামলা হলেও এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পরপর এসব ঘটনার পর শনিবার রাজধানীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়ালসড়ক ও প্রবেশপথগুলোতে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তল্লাশি কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতাও চেয়েছে ডিএমপি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শিল্পকলার সামনে ককটেল, পল্লবীতে পুড়ল বাস

বিস্তারিত কমেন্টে