মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৩১:১০
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

ককটেল বিস্ফোরণে গ্রেপ্তার ৪, ভারত থেকে নির্দেশনার দাবি ডিবির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯
শেয়ার: mail
ককটেল বিস্ফোরণে গ্রেপ্তার ৪, ভারত থেকে নির্দেশনার দাবি ডিবির

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় নতুন তথ্য পাওয়ার দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্য, এসব নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে এবং ভারতে অবস্থানরত দলটির কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় এসব ঘটনা ঘটানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে বিদেশ থেকে অর্থ সহায়তাও দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ডিএমপি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন।

মোল্লা মো. শাহীন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় দলটির নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

ডিবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করা হয়। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, রায়হান বংশালের ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের জেন সাহা রোডে তাঁর ভাড়া বাসার নিচতলার পার্কিং এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহ। ডিবির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার চারজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি আরও জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে পলাতক রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁদের যোগাযোগের তথ্যও বিশ্লেষণ করছে গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে একটি ঘটনায় একজন অটোরিকশাচালক আহত হওয়ার তথ্যও পাওয়া যায়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ককটেল বিস্ফোরণে গ্রেপ্তার ৪, ভারত থেকে নির্দেশনার দাবি ডিবির

বিস্তারিত কমেন্টে