মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৯:২৫
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

বিএনপি ক্ষমতায় এলেই নারী শিক্ষা ও ক্ষমতায়নে উদ্যোগ নিয়েছে: রিজভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৩
শেয়ার: mail
বিএনপি ক্ষমতায় এলেই নারী শিক্ষা ও ক্ষমতায়নে উদ্যোগ নিয়েছে: রিজভী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে দলটি বরাবরই গুরুত্ব দিয়ে এসেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নারীদের শিক্ষিত করে গড়ে তুললে এর সুফল শুধু পরিবারেই সীমাবদ্ধ থাকে না, সমাজ ও রাষ্ট্রও উপকৃত হয়। তাঁর ভাষ্য, নারী শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ স্নাতক (সম্মান) পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব দিয়েছেন।

বক্তব্যে রিজভী দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর প্রভাব পুরো জাতির ওপর পড়েছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য প্রভাব খাটানোর মতো ঘটনাও ঘটেছে, যা শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করেছে বলে তিনি দাবি করেন।

রিজভী বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তিগত প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক অবকাঠামো, প্রযুক্তিগত সরঞ্জাম এবং জ্ঞানভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, শিক্ষা একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তাই শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিনিয়োগ, প্রণোদনা এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিএনপি ক্ষমতায় এলেই নারী শিক্ষা ও ক্ষমতায়নে উদ্যোগ নিয়েছে: রিজভী

বিস্তারিত কমেন্টে