মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫৮:৩০
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

সাজেকে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটক আটক

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১
শেয়ার: mail
সাজেকে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটক আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভ্রমণে যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে সাজেক থানা পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাঘাইহাট জোন সদর থেকে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা স্কটের মাধ্যমে সাজেক যাওয়ার সময় বাঘাইহাট বাজার এলাকায় তাঁরা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, পর্যটকদের স্লোগানকে কেন্দ্র করে বাঘাইহাট বাজার এলাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও অসন্তোষ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাজেক থানা পুলিশ ছয়জনকে আটক করে। বর্তমানে তাঁরা পুলিশের হেফাজতে রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার মো. ফারদিন এহসান হৃদয় (২৪), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন (৩২), পটুয়াখালীর মো. সাইফুল ইসলাম (২৭), হবিগঞ্জের হারুন ইসলাম তুষার (২৬) এবং রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩)।

সাজেক থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সাজেকে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটক আটক

বিস্তারিত কমেন্টে