মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫২:০৬
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

কলেজে মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীরা ফের আবেদনের সুযোগ পাচ্ছেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১
শেয়ার: mail
কলেজে মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীরা ফের আবেদনের সুযোগ পাচ্ছেন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন করেও কলেজে ভর্তির জন্য মনোনয়ন না পাওয়া ১৪ হাজার ৪১৫ শিক্ষার্থীকে ফের আবেদনের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে প্রথম ধাপে আবেদন করতে না পারা শিক্ষার্থীরাও পরবর্তী ধাপে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম ধাপে কলেজে মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু হওয়ার পর তাদের জন্য আরেক দফায় আবেদনের সুযোগ দেওয়া হবে। যারা আবেদন করেও কলেজে মনোনয়ন পায়নি এবং যারা প্রথম ধাপে আবেদন করতে পারেনি—দুই ধরনের শিক্ষার্থীই দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।

এদিকে, এবার একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন করেও কোনো শিক্ষার্থী পায়নি ৪১৬টি কলেজ ও মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, যেসব কলেজ ও মাদ্রাসায় প্রথম ধাপে কোনো শিক্ষার্থী মনোনয়ন পায়নি, সেগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি শিক্ষামন্ত্রী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সামনে তুলে ধরে তাদের মতামত চাওয়া হবে।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ফল অনুযায়ী, ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন।

তবে জিপিএ-৫ পেয়েও ২ হাজার ২০৫ শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি। এসব শিক্ষার্থীসহ প্রথম ধাপে কলেজে মনোনয়ন না পাওয়া মোট ১৪ হাজার ৪১৫ শিক্ষার্থী পরবর্তী ধাপে আবেদনের সুযোগ পাবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কলেজে মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীরা ফের আবেদনের সুযোগ পাচ্ছেন

বিস্তারিত কমেন্টে