মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:০৯:৫৪
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

দীঘির সঙ্গে ছবি না তুলে মন্ত্রীর চলে যাওয়া, জয় বললেন দিন শেষ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৮
শেয়ার: mail
দীঘির সঙ্গে ছবি না তুলে মন্ত্রীর চলে যাওয়া, জয় বললেন দিন শেষ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হয়েছে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের প্রায় শেষ দিকে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ফ্যাশন ডিজাইনার গৌতমের সহায়তায় মন্ত্রীর কাছে গিয়ে ছবি তোলার জন্য দাঁড়ান। এ সময় মন্ত্রী হাসিমুখে আরেকটি কাজে যাওয়ার কথা জানিয়ে কুশল বিনিময় শেষে দ্রুত স্থান ত্যাগ করেন। তখন দীঘির মুখেও কিছুটা বিব্রত ভাব দেখা যায়।

ভিডিওটি নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। তার মতে, কাজের বাইরে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার প্রবণতা থেকে শিল্পীদের সরে আসা উচিত।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জয় বলেন, অনেক মানুষ যেখানে দীঘির সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহী থাকেন, সেখানে মন্ত্রীর মধ্যে তার সঙ্গে ছবি তোলার বিষয়ে অতিরিক্ত আগ্রহ তিনি ভিডিওতে দেখেননি।

জয় এ ঘটনাকে কেন্দ্র করে দুটি বার্তার কথা উল্লেখ করেছেন। তার ভাষ্য, ৫ আগস্ট-পরবর্তী সময়ে সরকারের কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার চলচ্চিত্র অঙ্গনের অনুষ্ঠানে উপস্থিতি ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক বার্তা। একই সঙ্গে কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার প্রবণতা থেকে শিল্পীদের সরে আসা উচিত।

জয় লিখেছেন, ‘মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে বিপদে না পড়ার জন্য শিল্পীকে সহযোগিতা করলেন। শিল্পীদের বোঝা উচিত, কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ।’

তিনি আরও বলেন, চলচ্চিত্রশিল্প স্বয়ংসম্পূর্ণ হলে এবং শিল্পীরা নিজেদের প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরাই তাদের সঙ্গে ছবি তুলতে আগ্রহী হবেন।

এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের একত্র করে এমন আয়োজন করায় চলচ্চিত্র পরিচালক সমিতিকে অভিনন্দন জানিয়েছেন জয়। একই সঙ্গে মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের অবদানের প্রশংসা করে তাকে চলচ্চিত্রের প্রধানতম অভিভাবক ও নেপথ্যের নায়ক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দীঘির সঙ্গে ছবি না তুলে মন্ত্রীর চলে যাওয়া, জয় বললেন দিন শেষ

বিস্তারিত কমেন্টে