মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:২৯:৪৬
শিরোনাম
হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক

ফেনসিডিল মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯
শেয়ার: mail
ফেনসিডিল মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় ফেনসিডিল মামলায় পাকশিয়া শিমুলতলা গ্রামের স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাবু মিয়া ও তার স্ত্রী রেখা খাতুন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোরের বিশেষ দায়রা (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় শার্শার পাকশিয়া এলাকায় টহল ডিউটিতে থাকা বিজিবি সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, পাকশিয়া শিমুলতলা গ্রামের বাবু মিয়ার বাড়িতে ফেনসিডিল মজুত রয়েছে। পরে বিজিবি সদস্যরা ওই বাড়ির কাছে গেলে বাবু মিয়া ও তার স্ত্রী রেখা খাতুন বাড়ির পেছন দিয়ে পালিয়ে যান।

এ সময় বিজিবি সদস্যরা স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালান। তল্লাশিতে উঠানের চুলার ভেতর একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির সুবেদার মো. আব্দুস সালাম বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত দুজনই বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ফেনসিডিল মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

বিস্তারিত কমেন্টে