মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৩৭:৩০
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে মোট ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। অপর একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৩৫ মিনিটে শার্শা থানার পশ্চিম কোটা গ্রামের ওসমান সরদারের বাড়ির সামনে বেলতলা-সোনাবাড়িয়া সড়কে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৪ হাজার পিস ইয়াবাসহ মোছা. হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) এবং মো. সাকিব হোসেন রানা (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হালিমা খাতুন শার্শার বুরুজবাগান দক্ষিণ এলাকার মো. সিরাজুল ইসলামের স্ত্রী এবং সাকিব হোসেন রানা একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

অভিযানে ইয়াবার পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় একটি নিয়মিত মামলা করেন।

এদিকে, একই দিন বিকেল ৫টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার এনায়েতপুর এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ মো. রহমত উল্লাহ আল-আমিনকে (২১) গ্রেপ্তার করা হয়।

তিনি যশোরের মনোহরপুর এলাকার আব্দুর রহমান বিশ্বাস ও মোছা. ফুলজান বেগমের ছেলে।

পরে উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রহমত উল্লাহ আল-আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বিস্তারিত কমেন্টে