মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২৩:৪৪
শিরোনাম
জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ

মাদকচক্রে বাড়ছে নারীর সম্পৃক্ততা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১
শেয়ার: mail
মাদকচক্রে বাড়ছে নারীর সম্পৃক্ততা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

অসৎ সঙ্গ, ছেলে বন্ধু বা স্বামীর প্ররোচনা, পারিবারিক অশান্তি, হতাশা এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে দেশে নারীদের একটি অংশ মাদকে জড়িয়ে পড়ছেন। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থী থেকে শুরু করে চিকিৎসক, গৃহিণী ও বিভিন্ন পেশার নারীরাও মাদকে জড়িয়ে পড়ছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সামাজিক সংকোচ ও চিকিৎসার সীমিত সুযোগের কারণে তাদের বড় একটি অংশ যথাযথ চিকিৎসার আওতায় আসছেন না।

সরেজমিনে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, মিরপুর-১০, মগবাজার, কড়াইল বস্তি ও বাড্ডা এলাকায় নারী মাদক বিক্রেতা ও বাহকের উপস্থিতি দেখা গেছে।

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক কারবারি সুলতানা রিজিয়া বলেন, কয়েক বছর আগেও এলাকায় নারী মাদক বিক্রেতা খুব একটা দেখা যেত না। এখন বিভিন্ন সময় নারীদের মাধ্যমে মাদক সরবরাহ ও কেনাবেচার খবর পাওয়া যায়। কারণ, ক্রেতারা নারী বিক্রেতাকে বেশি বিশ্বাস করে এবং নিরাপদ মনে করে। আর নারীদের জন্য এখানে মাদক পরিবহনও সহজ।

রাজধানীর আফতাবনগর এলাকায় সখিনা বেগম (ছদ্মনাম) নামে এক নারী বলেন, আগে মালিবাগের একটি পোশাক কারখানায় কাজ করলেও প্রায় দুই বছর ধরে তিনি মাদক বিক্রির সঙ্গে যুক্ত। তার দাবি, আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইমপেরিয়াল কলেজের আশপাশে তিনি ইয়াবাসহ নানা ধরনের মাদক বিক্রি করেন। দিনের তুলনায় সন্ধ্যার পর ক্রেতাদের আনাগোনা বাড়ে। তার কাছে আসা ক্রেতাদের মধ্যে নারী-পুরুষ উভয়ই থাকলেও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীর সংখ্যা উল্লেখযোগ্য বলে জানান তিনি।

সখিনা আরও বলেন, নারীদের মধ্যে ইয়াবার চাহিদা বেশি। পরিচিত ক্রেতাদের অনেকে নিয়মিত মাদক নেন। মাদক সেবনের জন্য নির্দিষ্ট কক্ষের ব্যবস্থাও করে দেওয়া হয়, যার জন্য ঘণ্টাভিত্তিক টাকা নেওয়া হয়। অধিক মুনাফার আশাতেই এ ব্যবসায় জড়িয়েছেন বলেও জানান তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে পাঁচ লাখের বেশি নারী কোনো না কোনোভাবে মাদকচক্রের সঙ্গে জড়িত। সাম্প্রতিক এক গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এদের একটি অংশ মাদক বেচাকেনা কিংবা সেবনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, নারীদের সামাজিক ও পারিবারিক অবস্থান কাজে লাগিয়ে তাদের মাদক পরিবহনে ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র। বিশেষ করে বড় চালানকে ছোট ছোট অংশে ভাগ করে নারীদের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়। নারীকে তল্লাশি করতে নারী পুলিশ সদস্যের প্রয়োজন হওয়ায় অনেক সময় এ সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে মাদক কারবারিরা।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা নারীদের সম্মানের চোখে দেখি। আমরা মনে করি, তারা এসব অপরাধে জড়াবে না। আর এ সুযোগটাই নেয় কিছু অসাধু মানুষ। মাদক ব্যবসায়ীরা বড় বড় চালান ছোট ছোট অংশে নারীদের মাধ্যমে পরিবহন ও পাচার করে থাকে। অনেক ক্ষেত্রে শিশুদেরও ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, নারীকে তল্লাশির ক্ষেত্রে নারী পুলিশ সদস্যের প্রয়োজন হয়। এ সুযোগও মাদক কারবারিরা কাজে লাগানোর চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ধরনের কর্মকাণ্ডের ওপর নজর রাখছে।

বিশেষজ্ঞদের মতে, মাদকচক্রে নারীদের সম্পৃক্ততা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, তরুণদের জন্য মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং সেবা বৃদ্ধি এবং নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা জরুরি। এসব উদ্যোগের মাধ্যমে মাদকের বিস্তার রোধে কার্যকর অগ্রগতি অর্জন সম্ভব বলে তারা মনে করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাদকচক্রে বাড়ছে নারীর সম্পৃক্ততা

বিস্তারিত কমেন্টে