মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:১৪:০০
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

এপিবিএনের নতুন ক্ষমতা, যেকোনো অপরাধ তদন্তে আইনি অধিকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০
শেয়ার: mail
এপিবিএনের নতুন ক্ষমতা, যেকোনো অপরাধ তদন্তে আইনি অধিকার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো যেকোনো অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার স্পষ্ট আইনি ক্ষমতা পেল পুলিশ বাহিনীর বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নতুন আইন পাস হওয়ায় এপিবিএনের দায়িত্ব ও কার্যপরিধি বাড়ার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে বিশেষায়িত সাইবার টিমও গঠন করা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় এপিবিএন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি)। এ সময় গত আগস্ট মাসে দেশজুড়ে এপিবিএনের পরিচালিত অপরাধবিরোধী অভিযান ও সাফল্যের তথ্যও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল, ২০২৬ পাস হয়। এর মাধ্যমে ১৯৭৯ সালের পুরোনো অধ্যাদেশটি রহিত করে আধুনিক বাংলায় তৈরি একটি নতুন আইনি কাঠামো বাস্তবায়ন করা হয়েছে। এতে র‍্যাব-সংক্রান্ত আগের বিধানটি বাদ দেওয়া হয়েছে।

নতুন আইনি কাঠামোর ফলে রোহিঙ্গা ক্যাম্প, দেশের বিভিন্ন বিমানবন্দর, পার্বত্য অঞ্চল ও প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনের কার্যক্রম আরও সুসংগঠিত হয়েছে।

ডিআইজি জানান, এখন থেকে বিমানবন্দরসহ এপিবিএনের আওতাধীন যেকোনো এলাকায় অপরাধ সংঘটিত হলে ব্যাটালিয়ন নিজস্ব ব্যবস্থাপনায় ওই অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত করতে পারবে।

এক প্রশ্নের জবাবে এপিবিএনের ডিআইজি বলেন, দিন দিন সাইবার অপরাধ বাড়ায় নতুন আইনের আলোকে বিশেষায়িত সাইবার টিম গঠন করবে এপিবিএন। পাশাপাশি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে কাজ করার স্পষ্ট আইনি অধিকারও দেওয়া হয়েছে এই বাহিনীকে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এপিবিএনের নতুন ক্ষমতা, যেকোনো অপরাধ তদন্তে আইনি অধিকার

বিস্তারিত কমেন্টে