মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫২:৪১
শিরোনাম
● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● রুহিয়ায় জমির বিরোধে রাতে বাড়িতে হামলা, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ● পলাশবাড়ীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● রুহিয়ায় জমির বিরোধে রাতে বাড়িতে হামলা, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ● পলাশবাড়ীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৫
শেয়ার: mail
১১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া কয়েকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। অপরদিকে, ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি ও পদায়নের এ আদেশের ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও রেঞ্জে দায়িত্বে পরিবর্তন এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

১১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বিস্তারিত কমেন্টে