সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২২:৫১
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

সাইবার অপরাধ রোধে আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪
শেয়ার: mail
সাইবার অপরাধ রোধে আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

সাইবার অপরাধ কার্যকরভাবে রোধে বর্তমান আইনটি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে সংশোধনীটি খসড়া পর্যায়ে রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আইন সংশোধনের ক্ষেত্রে মানুষের বাকস্বাধীনতার পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কারও ব্যক্তিগত সম্মানহানি বা চরিত্রহনন যাতে না ঘটে, সেটিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খসড়া আইনের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট অংশীজন ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ নিয়ে একটি যুগোপযোগী ও সুষম আইন চূড়ান্ত করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুঁইফোড় বা বেনামী সংবাদমাধ্যমের নামে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ফটোকার্ড ও অপপ্রচার চালিয়ে যারা রাষ্ট্র বা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন আইনমন্ত্রী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, বিশ্বের যেকোনো দেশের ট্রাইব্যুনালের তুলনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এখন অনেক এগিয়ে রয়েছে।

তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা পক্ষকে লক্ষ্য করে নয়, বরং সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করাই এই ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্য।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সাইবার অপরাধ রোধে আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

বিস্তারিত কমেন্টে