মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৩২:০৩
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

ইবির চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪
শেয়ার: mail
ইবির চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়, ফাইন আর্টস বিভাগে সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির, ফার্মেসি বিভাগে সহকারী অধ্যাপক ড. মাসুদ রানা এবং ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাবকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা যায়, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, ফাইন আর্টস বিভাগের সভাপতি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং ফার্মেসি বিভাগের সভাপতি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে ১৫ সেপ্টেম্বর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসা সাহাকে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী নবনিযুক্ত সভাপতিদের দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নবনিযুক্ত সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব বলেন, ‘সভাপতির দায়িত্ব অনেকটা দলগত কাজ। এ ক্ষেত্রে সহকর্মীরা সহায়তা করলে আমাদের লক্ষ্য পূরণে সুবিধা হবে। আমি অন্য বিভাগের শিক্ষক হলেও দায়িত্ব পালনে আন্তরিকতার কোনো অভাব হবে না।’

কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, ‘সভাপতি হিসেবে বিভাগের শিক্ষককে বিবেচনা করায় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে বিভাগে বেশ কিছু সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে শ্রেণিকক্ষ সংকট, শিক্ষকদের কক্ষ সংকট, সেশনজট ও ল্যাবের প্রয়োজনীয়তা রয়েছে। আমি প্রশাসনের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে ক্লাসরুম ও শিক্ষকদের কক্ষ সংকট নিরসনের চেষ্টা করব। পাশাপাশি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি একটি মাল্টিমিডিয়া ল্যাব স্থাপন। সেটিও দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা করছি।’

ফাইন আর্টস বিভাগের নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির বলেন, ‘আমি এখনও সভাপতির দায়িত্ব গ্রহণ করিনি। স্যারদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

ফার্মেসি বিভাগের নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক ড. মাসুদ রানা বলেন, ‘দায়িত্ব পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের বিভাগে সেশনজটসহ আরও নানা সমস্যা আছে। আশা করছি, সকলের সহায়তা পেলে এসব সমস্যার সমাধান করতে পারব।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবির চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ

বিস্তারিত কমেন্টে