রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৪৫:২৯
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

কসবায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪২
শেয়ার: mail
কসবায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার তালতলা এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কসবা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা সাকিনের তালতলা চৌরাস্তার মোড়সংলগ্ন ব্রিজের ওপর অভিযান পরিচালনা করা হয়। কসবা থানার এসআই মো. নুরুন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

অভিযানে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে বিল্লাল হোসেন (৪২), জুনায়েদ মিয়া (২০), রাজু (২১), রুমান ভূইয়া (২৭), মনির ওরফে কসাই মনির (৩০) এবং সুজন মিয়া (৫৫)-কে গ্রেপ্তার করা হয়। তারা কসবা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে কাঠের বাটযুক্ত তিনটি রামদা ও তিনটি কালো রঙের চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এছাড়া পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া আরও দুটি রামদা উদ্ধার করা হয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় পলাতক আসামি হিসেবে রানা (২৮) ও শেখদল মিয়া (২৭)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ ঘটনায় কসবা থানায় মামলা নম্বর-২৮, তারিখ ১৫/০৯/২০২৬ খ্রিস্টাব্দ, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কসবায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

বিস্তারিত কমেন্টে