বাংলাদেশ ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিলের দিন ধার্য

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নির্ধারিত তারিখে সিআইডি প্রতিবেদন দাখিল না করায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এ তারিখ ধার্য করেন।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালায়। আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, কিন্তু ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ২০ ডিসেম্বর মামলায় হত্যার ধারাও (দণ্ডবিধির ৩০২) সংযোজন করা হয়।

এর আগে ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বাদী অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করলে মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিকে হস্তান্তর করা হয়।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিলের দিন ধার্য

প্রকাশিত: ০১:০০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬