বিরোধী দল সরকারের সমালোচনা করছে, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে এবং দেশের বাইরে গিয়ে নানা কথা বলছে—তবু তাদের কেউ গুমের শিকার হননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিরোধীদের এই বাধাহীন স্বাধীনতাই প্রকৃত গণতান্ত্রিক অধিকারের সুস্পষ্ট বহিঃপ্রকাশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দল সরকারের সমালোচনা করছে, আক্রমণ করছে এবং বাইরে গিয়ে মিথ্যা কথা বলছে। কিন্তু তাদের কাউকে গুম হতে হচ্ছে না। এটাই প্রকৃত গণতান্ত্রিক অধিকার ও সহনশীলতার প্রমাণ।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ না করা প্রসঙ্গে রিজভী বলেন, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও সম্মেলনে তাঁকে মূল ভূমিকার পরিবর্তে সাইডলাইনে বসিয়ে রাখার মতো প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ফলে দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি প্রাধান্য দিয়েই তিনি সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নেন।
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও প্রত্যর্পণ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে ভারত যদি হস্তান্তর করতে পারে, তবে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের হস্তান্তরে সমস্যা কোথায়?
শেখ হাসিনাকে ঘিরে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, একটি বিশেষ চক্র তাঁকে নিয়ে অপতৎপরতা চালাচ্ছে। সামনাসামনি মিষ্টি কথা বলা হলেও আড়ালে তাঁকে ঘিরেই ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে।
দেশে গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি জানান, জ্বালানি আমদানির ক্ষেত্রে বর্তমান সরকারের কোনো ধরনের কার্পণ্য নেই। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সাধারণ মানুষের ঘরে রান্নার চুলা সচল রাখতে এবং জনস্বার্থ রক্ষায় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
kalprakash.com/IM