বান্দরবানের থানচিতে একটি বাজারে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বলি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুরুতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
kalprakash.com/IM