মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫৩:৩৮
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

নির্ধারিত তারিখে রাবিতে প্রতিশ্রুত অ্যাম্বুলেন্স দিতে পারেনি শিবির

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬
শেয়ার: mail
নির্ধারিত তারিখে রাবিতে প্রতিশ্রুত অ্যাম্বুলেন্স দিতে পারেনি শিবির

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিল শাখা ছাত্রশিবির। ঘোষণায় ১৪ সেপ্টেম্বর অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তরের কথা জানিয়েছিলেন সংগঠনটির সভাপতি। তবে নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়নি।

গত ৭ সেপ্টেম্বর শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল তার ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্ট করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন।

পোস্টে শিবির সভাপতি উল্লেখ করেন, লতিফা রশিদ ফাউন্ডেশন ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান এবং জামায়াতে ইসলামী নেতা চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অ্যাম্বুলেন্সটি উপহার দেবেন।

মুজাহিদ ফয়সাল তার পোস্টে জানান, ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হবে।

এ বিষয়ে মুজাহিদ ফয়সালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, অ্যাম্বুলেন্স দ্রুত দেওয়ার চেষ্টা চলছে। আশা করি দু-এক দিনের মধ্যেই চলে আসবে।

এদিকে শিবিরের অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহায়তায় শিক্ষার্থীদের জন্য দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। গত ১০ সেপ্টেম্বর অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নির্ধারিত তারিখে রাবিতে প্রতিশ্রুত অ্যাম্বুলেন্স দিতে পারেনি শিবির

বিস্তারিত কমেন্টে