কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি ও মূল সনদ প্রদান করা হবে।
জানা গেছে, সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ প্রতিনিধিরা। এ সময় রাষ্ট্রপতি ইবির পঞ্চম সমাবর্তন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি জ্ঞাপন করেন। সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আমরা পঞ্চম সমাবর্তন আয়োজনের বিষয়ে আলোচনা করেছি। তিনি সমাবর্তনের বিষয়ে সম্মতি দিয়েছেন। ২০২৭ সালের ফেব্রুয়ারির ১, ২ অথবা ৩ তারিখের মধ্য থেকে রাষ্ট্রপতি সুবিধাজনক একটি দিন নির্ধারণ করবেন এবং সেই নির্ধারিত তারিখেই সমাবর্তন অনুষ্ঠিত হবে।
kalprakash.com/IM