সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৯:৩৪
শিরোনাম
সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর

মনোহরদী থানা পুলিশের ডাকাতদল গ্রেফতার ও মালামাল উদ্ধার

সাইফুর রহমান নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
সাইফুর রহমান নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০১
শেয়ার: mail
মনোহরদী থানা পুলিশের ডাকাতদল গ্রেফতার ও মালামাল উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদী থানা পুলিশ নোয়াখালী ও নারায়ণগঞ্জ জেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং পুরো ডাকাতির রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। মনোহরদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মনোহরদী থানা এলাকায় সংঘটিত একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় মামলা দায়েরের মাত্র এক সপ্তাহের ব্যবধানে ডাকাত চক্রটিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-১৯-২৯৯৮) ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে। একই সঙ্গে ডাকাত দলের ছিনিয়ে নেওয়া ডিমবাহী পিকআপ ভ্যানটিও (২১-৯৬৭২) উদ্ধার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রায়হান সরকার জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কে মুরগির ডিমবাহী একটি পিকআপ ভ্যান ডাকাতির কবলে পড়ে। এ সময় ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্রের মুখে চালক ও সহকারীর হাত-মুখ বেঁধে ডিমসহ পুরো পিকআপ ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। এতে প্রায় ২৪ লাখ টাকার মালামাল বেহাত হয়।

ঘটনার পরপরই থানায় মামলা দায়ের হলে মনোহরদী থানা পুলিশের একাধিক দল নারায়ণগঞ্জ ও নোয়াখালীর বিভিন্ন স্থানে জোরদার অভিযান পরিচালনা করে। সফল এ অভিযানের মাধ্যমে ডাকাত সদস্যদের আইনের আওতায় আনার পাশাপাশি ছিনতাই হওয়া মালামাল ও অপরাধে ব্যবহৃত যানবাহন উদ্ধার করা সম্ভব হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মনোহরদী থানা পুলিশের ডাকাতদল গ্রেফতার ও মালামাল উদ্ধার

বিস্তারিত কমেন্টে