শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫১:১৭
শিরোনাম
● ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ ● মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, নীলক্ষেতে কালো কাপড়ে প্রতিবাদ ● সিলেট টেস্টে ৬ উইকেট, রেকর্ড গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ ● বগুড়ায় পুলিশের ওপর হাম’লা চালিয়ে আসামি ছিন’তাই, আট’ক ৪ ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার ● যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ ● মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, নীলক্ষেতে কালো কাপড়ে প্রতিবাদ ● সিলেট টেস্টে ৬ উইকেট, রেকর্ড গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ ● বগুড়ায় পুলিশের ওপর হাম’লা চালিয়ে আসামি ছিন’তাই, আট’ক ৪ ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার ● যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানে মিলতে পারে টানা চার দিনের ছুটি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২২
শেয়ার: mail
শিক্ষাপ্রতিষ্ঠানে মিলতে পারে টানা চার দিনের ছুটি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের সরকারি ছুটি থাকবে। পরদিন ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চলবে। এর পরদিনই শুরু হবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারীরা যদি ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি গ্রহণ করতে পারেন, তবে ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের দীর্ঘ অবকাশ যাপনের সুযোগ তৈরি হবে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে।

পরদিন ২৪ সেপ্টেম্বর যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ও দাপ্তরিক কাজ পরিচালিত হবে। তবে ওই এক দিন ছুটি নিতে পারলে তা পূর্বের ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি এবং পরের দুদিনের সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বিত হয়ে টানা চার দিনের এক লম্বা ছুটিতে রূপ নেবে।

এদিকে ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘মধুপূর্ণিমা’ অনুষ্ঠিত হবে। তবে দিনটি নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন (শনিবার) হওয়ায় এর জন্য আলাদা কোনো প্রাতিষ্ঠানিক ছুটির প্রয়োজন হচ্ছে না।

ফলে ২৩ সেপ্টেম্বরের নির্ধারিত ছুটি, ২৪ সেপ্টেম্বরের ঐচ্ছিক ছুটি এবং ২৫ ও ২৬ সেপ্টেম্বরের নিয়মিত সাপ্তাহিক ছুটি মিলিয়ে সংশ্লিষ্টদের সামনে টানা চার দিনের অবকাশের সুযোগ তৈরি হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষাপ্রতিষ্ঠানে মিলতে পারে টানা চার দিনের ছুটি

বিস্তারিত কমেন্টে