শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫১:১৫
শিরোনাম
সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ

স্বর্ণের দাম আবার বাড়ল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭
শেয়ার: mail
স্বর্ণের দাম আবার বাড়ল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই নতুন দর নিশ্চিত করেছেন জুয়েলারি ব্যবসায়ীরা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে গত ১১ সেপ্টেম্বর দেশের বাজারে সব মানের স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকায় বিক্রি হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

স্বর্ণের দাম আবার বাড়ল

বিস্তারিত কমেন্টে