শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২২:১১
শিরোনাম
দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত ২৯ বাড়বে না হজ নিবন্ধনের সময়, চলছে ২০২৭ সালের নিবন্ধন দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত ২৯ বাড়বে না হজ নিবন্ধনের সময়, চলছে ২০২৭ সালের নিবন্ধন

দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬
শেয়ার: mail
দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশীয় অর্থায়নে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি জানান, আগামী বছরের মার্চের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর চর পরিদর্শনকালে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের ২৪ জেলার মানুষ এর সুফল পাবেন। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিখাতে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হবে। একই সঙ্গে প্রকল্পটি দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ২০০৪ সালে পদ্মা ব্যারেজ প্রকল্পের সমীক্ষা করেছিলেন। দীর্ঘ সময় পর ২০২৬ সালে প্রকল্পটি একনেকের অনুমোদন পেয়েছে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।

এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি নতুন করে চালু করার কথাও জানান পানি সম্পদ মন্ত্রী। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী এখন পর্যন্ত সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।

পদ্মা নদীর চর পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী

বিস্তারিত কমেন্টে