শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫৮:৪৭
শিরোনাম
মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার, বাড়ছে নতুন প্রশ্ন পানির চাপ বাড়ায় ১৬ জলকপাট খোলা বিশ্ববাজারে তেলের দামে বড় উত্থান নবম পে-স্কেলে নতুন ছক আবারও কমল সোনার দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প মোদির সঙ্গে বৈঠকে ভারতে পুতিন বাড়ছে প্রবাসীদের অনলাইন সুবিধা তৈরি হবে ডিজিটাল প্রোফাইল, কর ফাঁকি ধরবে এআই মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার, বাড়ছে নতুন প্রশ্ন পানির চাপ বাড়ায় ১৬ জলকপাট খোলা বিশ্ববাজারে তেলের দামে বড় উত্থান নবম পে-স্কেলে নতুন ছক আবারও কমল সোনার দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প মোদির সঙ্গে বৈঠকে ভারতে পুতিন বাড়ছে প্রবাসীদের অনলাইন সুবিধা তৈরি হবে ডিজিটাল প্রোফাইল, কর ফাঁকি ধরবে এআই

বাড়ছে প্রবাসীদের অনলাইন সুবিধা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩
শেয়ার: mail
বাড়ছে প্রবাসীদের অনলাইন সুবিধা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে বিশ্বের ৪১টি দেশে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম চালুর লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে ১৭টি দেশের ২৭টি বাংলাদেশি মিশনে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু রয়েছে। সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনে আবেদন গ্রহণ করা হলেও জাতীয় পরিচয়পত্র ইস্যু করে নির্বাচন কমিশন।

ই-পাসপোর্টে অনলাইন সুবিধা

প্রবাসীদের পাসপোর্ট সেবা আরও সহজ করতে ই-পাসপোর্ট কার্যক্রম চালু থাকা বাংলাদেশি মিশনগুলোতে অনলাইন আবেদন, সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট এবং আবেদনের অগ্রগতি অনলাইনে জানার ব্যবস্থা রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দূতাবাস আবেদন গ্রহণ করলেও পাসপোর্ট ইস্যু করে ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। পাসপোর্ট প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে জানানো হয়। দ্রুত পাসপোর্ট ডেলিভারি নিশ্চিত করতে দূতাবাসগুলো নিয়মিত সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করছে।

সৌদি আরব ও আমিরাতে বিশেষ উদ্যোগ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আওতায় স্বল্পমেয়াদি ‘ক্র্যাশ প্রোগ্রামের’ মাধ্যমে ঢাকার কারিগরি দক্ষতাসম্পন্ন দল পাঠিয়ে ওই দুই দেশের বাংলাদেশি মিশনগুলোতে পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইনে সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল

প্রবাসীদের কনস্যুলার সেবা সহজ করতে অনলাইন সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল ব্যবস্থা চালু হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা অনলাইনে আবেদন করে ডিজিটাল সনদ সংগ্রহ করতে পারছেন। এতে সেবাগ্রহীতাদের সময়, খরচ ও ভোগান্তি কমছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আসছে সমন্বিত অনলাইন যাচাই ব্যবস্থা

২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনার আওতায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য যাচাই আরও সহজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিটি বাংলাদেশি মিশনে অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ চালু রয়েছে। অভিযোগ দ্রুত নিষ্পত্তি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ এবং সেবাগ্রহীতাদের প্রশ্নের দ্রুত উত্তর দেওয়ার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাড়ছে প্রবাসীদের অনলাইন সুবিধা

বিস্তারিত কমেন্টে