দেশের সার্বিক অগ্রগতির জন্য নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নয়ন কোনোভাবেই সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দেশের চলমান জ্বালানি পরিস্থিতির কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ না থামলে অভ্যন্তরীণ গ্যাস ও জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়।’ আন্তর্জাতিক এই ভূরাজনৈতিক সংকটের প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে বলে তিনি ইঙ্গিত দেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘নানা সংকটময় ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে এবং স্থিতিশীল রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার।’
একই সঙ্গে দেশব্যাপী শুরু হওয়া খাল খনন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে তিনি জানান, ‘প্রাথমিকভাবে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ইতোমধ্যে ১ হাজার কিলোমিটার খাল খননের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।’
kalprakash.com/IM