বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৫:০৭
শিরোনাম
বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই সালমান শাহ হত্যায় সম্পৃক্ততার তথ্য মিলছে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই সালমান শাহ হত্যায় সম্পৃক্ততার তথ্য মিলছে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন

পাবনায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২
শেয়ার: mail
পাবনায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইনসহ মো. রতন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর আরও পাঁচ সহযোগী পালিয়ে যায়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের নলভাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলভাঙ্গা গ্রামে সিহাব ফকিরের বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থান করা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে রতনকে আটক করা সম্ভব হলেও মো. আল মামুন (২০) নামে অপরজন পালিয়ে যায়।

আটক রতনের হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা ও তাঁর পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া আল মামুনের পালসার মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগ তল্লাশি করে আরও ২ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, আটক রতনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিলন্দা বাজারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পলাতক আসামিদের বসতবাড়ির উঠানে পাটখড়ির আঁটির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে আরও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক রতনসহ পলাতক আসামি মো. আল মামুন, মো. রেজা প্রাং, মো. হাফিজুল প্রাং, মো. মহিদুল প্রাং ও মো. নাঈমুল প্রাংয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঁথিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১

বিস্তারিত কমেন্টে