রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৩৮:২৪
শিরোনাম
বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৭
শেয়ার: mail
রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকট এখন আর কেবল একটি মানবিক সমস্যায় সীমাবদ্ধ নেই, এটি সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্যও একটি বড় হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের ওপর যেমন অসহনীয় অর্থনৈতিক ও সামাজিক চাপ তৈরি করছে, তেমনি এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বাড়ছে।’

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক এক জাতীয় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকটের ৯ বছরের বেশি সময় অতিবাহিত হতে চলেছে। এখন আর শুধু সংকট ব্যবস্থাপনা ও ত্রাণ সহায়তার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। মূল সমস্যার সমাধান করতে হলে মিয়ানমারের রাখাইনে কার্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে হবে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন ও বলিষ্ঠ কৌশল নির্ধারণ করা জরুরি।’

তিনি আরও উল্লেখ করেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত ও সমন্বিত সমর্থন অপরিহার্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাত ও যুদ্ধের ডামাডোলে রোহিঙ্গা সংকট যেন কোনোভাবেই আন্তর্জাতিক ফোরামে আড়ালে পড়ে না যায়, সে বিষয়ে জাতিসংঘসহ প্রভাবশালী দেশগুলো এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, ‘রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে হবে। বাংলাদেশে আশ্রিত প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণভাবে তাদের আদি নিবাসে প্রত্যাবাসনের দাবিটি বিশ্ব দরবারে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিস্তারিত কমেন্টে