শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১৯:৫১
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

‘ব্যাংক রেজল্যুশন বিল ২০২৬’ পাসের সুপারিশ করল সংসদীয় কমিটি

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯
শেয়ার: mail
‘ব্যাংক রেজল্যুশন বিল ২০২৬’ পাসের সুপারিশ করল সংসদীয় কমিটি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাসের জন্য সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির এক বৈঠকে বিলটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে সংশোধিত আকারে পাসের জন্য এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান।

বৈঠকে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ সম্পর্কে বিস্তারিত ও চুলচেরা আলোচনা অনুষ্ঠিত হয়। দেশের আর্থিক ও ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রমকে গতিশীল করতে বিলটির প্রতিটি ধারা পর্যালোচনা করেন কমিটির সদস্যরা। পরে বিলটি সংশোধিত আকারে সংসদে পাসের উপযোগী হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

কমিটির সদস্য হিসেবে বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম ও সৈয়দ জয়নুল আবেদীন।

এছাড়া বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

‘ব্যাংক রেজল্যুশন বিল ২০২৬’ পাসের সুপারিশ করল সংসদীয় কমিটি

বিস্তারিত কমেন্টে