শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৩:৪৮
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

গতি ফিরেছে সার আমদানিতে: চলতি মাসেই দেশে আসছে আড়াই লাখ টন

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩
শেয়ার: mail
গতি ফিরেছে সার আমদানিতে: চলতি মাসেই দেশে আসছে আড়াই লাখ টন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটের কারণে কিছুদিন অনিশ্চয়তা তৈরি হলেও দেশে নন-ইউরিয়া সার আমদানিতে আবার গতি ফিরেছে। আসন্ন রবি ও বোরো মৌসুম সামনে রেখে সরবরাহ ও মজুদ বাড়াতে চলতি সেপ্টেম্বরেই ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), মিউরেট অব পটাশ (এমওপি) ও ট্রিপল সুপার ফসফেটের (টিএসপি) সাতটি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এসব জাহাজে মোট আড়াই লাখ টন সার আসছে। এর মধ্যে এমওপি দেড় লাখ টন, টিএসপি ৬০ হাজার টন এবং ডিএপি ৪০ হাজার টন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের চালানের পর আগামী অক্টোবরে ডিএপি, এমওপি ও টিএসপি নিয়ে আরও প্রায় ১০টি জাহাজ দেশে আসার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, চলতি মাসে মরক্কো থেকে ৬০ হাজার টন টিএসপি নিয়ে দুটি জাহাজ দেশে আসবে। এর একটি ৮ সেপ্টেম্বর ও অন্যটি ১১ সেপ্টেম্বর পৌঁছানোর কথা। একই দেশ থেকে ৪০ হাজার টন ডিএপি নিয়ে আরও একটি জাহাজ ৮ সেপ্টেম্বর দেশে পৌঁছাতে পারে।

বণিক বার্তার এক প্রতিবেদনে জানানো হয়, চলতি মাসে রাশিয়া ও কানাডা থেকে মোট দেড় লাখ টন এমওপি আমদানি করা হচ্ছে। এর মধ্যে রাশিয়া থেকে ৩৫ হাজার টন করে দুটি লটে ৭০ হাজার টন এবং কানাডা থেকে ৪০ হাজার টন করে দুটি লটে ৮০ হাজার টন এমওপি আসছে। চারটি চালানের মধ্যে দুটি জাহাজের চালান চলতি সপ্তাহে এবং অন্য দুটি ১৩ ও ১৫ সেপ্টেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিএডিসির হিসাবে, সেপ্টেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পিক মৌসুমে দেশে ডিএপির চাহিদা থাকবে ১১ লাখ ২৭ হাজার টন। এর বিপরীতে আগামী জানুয়ারি পর্যন্ত আমদানি প্রক্রিয়াধীন ও আলোচনাধীন ডিএপির পরিমাণ ৬ লাখ ৮০ হাজার টন। একই সময়ে এমওপির চাহিদা ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার টন, যার বিপরীতে আমদানি প্রক্রিয়াধীন ও আলোচনাধীন রয়েছে ৬ লাখ ৮০ হাজার টন। এছাড়া টিএসপির চাহিদা ধরা হয়েছে ৫ লাখ ১৯ হাজার টন; যার বিপরীতে চূড়ান্ত আমদানি প্রক্রিয়ায় ও জিটুজি চুক্তির আওতায় আলোচনাধীন রয়েছে ৩ লাখ ৬০ হাজার টন।

বিএডিসির সার আমদানির সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে ডিএপি, এমওপি ও টিএসপি নিয়ে ১০ থেকে ১২টি জাহাজ দেশে আসবে। সেপ্টেম্বরের চালানগুলো ইতোমধ্যেই দেশের পথে রয়েছে। অক্টোবরের চালানগুলোর কয়েকটির লোডিং শেষ হয়েছে এবং বাকিগুলো লোডিং পর্যায়ে রয়েছে। পরবর্তী চালানগুলোর ঋণপত্রও (এলসি) দ্রুত খোলা হবে।

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশে সারের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ সময়ে শীতকালীন সবজি, আলু, পেঁয়াজ ও ভুট্টার পাশাপাশি বোরো ধানের আবাদ শুরু হয়। বছরের মোট সারের চাহিদার প্রায় ৪০ শতাংশই এই মৌসুমে প্রয়োজন হয়। তাই এখন থেকেই সরবরাহ ও মজুদ বাড়ানোর পাশাপাশি দেশীয় উৎপাদন বাড়ানো জরুরি।

এদিকে আমন মৌসুমে দেশের বিভিন্ন জেলায় সার না পাওয়ার অভিযোগের মধ্যে কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে কৃষকদের সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে কৃষি মন্ত্রণালয় কঠোর অবস্থান নেয় এবং দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে সারের কোনো সংকট নেই।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, সার আমদানি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং চাহিদা অনুযায়ী প্রতি মাসেই সার আমদানি করা হয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সৌদি আরব ও কাতার থেকে কিছুদিন আমদানি ব্যাহত হলেও এখন বিকল্প উৎস থেকে সার আনা হচ্ছে। ফলে সার আমদানি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গতি ফিরেছে সার আমদানিতে: চলতি মাসেই দেশে আসছে আড়াই লাখ টন

বিস্তারিত কমেন্টে