শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২৮:৫৪
শিরোনাম
হুমায়ুন কবিরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহনা ভারতের আদানির! দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন কারিকুলাম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে শি জিনপিং আজ থেকে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা টাকা আছে, কবরের জায়গা নেই মুয়াজ্জিন থেকে ঢালিউডের খলনায়ক: সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের অজানা জীবন ২২ বছর হিমায়িত ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম দিলেন ৫৪ বছরের নারী: গ্রিসে আলোড়ন সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হুমায়ুন কবিরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহনা ভারতের আদানির! দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন কারিকুলাম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে শি জিনপিং আজ থেকে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা টাকা আছে, কবরের জায়গা নেই মুয়াজ্জিন থেকে ঢালিউডের খলনায়ক: সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের অজানা জীবন ২২ বছর হিমায়িত ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম দিলেন ৫৪ বছরের নারী: গ্রিসে আলোড়ন সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৭
শেয়ার: mail
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া ঘটনাস্থল ও পারিপার্শ্বিক তদন্তের জন্য সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বিস্তারিত কমেন্টে