মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৪২:৫৭
শিরোনাম
মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই: উপাচার্য

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩
শেয়ার: mail
পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই: উপাচার্য

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার প্রতিকূল পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা যেভাবে কষ্ট করে পড়াশোনা করছেন, তার দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে সম্ভবত আর নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মেধাবী হলের মিলনায়তনে (অডিটোরিয়াম) ‘মেধাবী আউটডোর ইভেন্ট ২.০’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ও ফটোগ্রাফি কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “তোমরা সম্ভাবনাময় তরুণ, তোমরাই আশার আলো। মেধাবী হলে থাকার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত মেধাবী প্রকল্প তোমাদের জন্য রহমত ও নিয়ামত। মেধাবী হল থেকে বের হয়ে তোমরা সমাজের সম্পদ ও অনুকরণীয় আদর্শ হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আরও বলেন, “যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? তোমরা বিশ্ববিদ্যালয়ের বাকি ২১ হাজার শিক্ষার্থীর চেয়ে এগিয়ে আছো। এই সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে।” জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে মেধাবী হল-১-এর প্রভোস্ট অধ্যাপক ওমর ফারুক বলেন, “তোমরা যে সুযোগ পেয়েছ, এটা সৌভাগ্যের বিষয়। পরিশ্রম ও দুঃখ-কষ্ট ছাড়া জীবনে সার্থকতা আসে না। কাজের মাধ্যমে নিজেদের তা প্রমাণ করবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আজম খান, পরিবহন প্রশাসক অধ্যাপক তারিক বিন আতিক ও মেধাবী হলের ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এতে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হুমায়ুন আহমেদ। ফটোগ্রাফি কনটেস্টে প্রথম হয়েছেন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিভাগের মো. ইব্রাহিম রানা। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মাহাদি হাসান নাঈম ও মো. বাদল মিয়া। এ ছাড়া ইমামতি ও মুয়াজ্জিনসহ বিভিন্ন দায়িত্ব পালনের জন্য কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত মেধাবী প্রকল্পে জবির প্রায় ৭০০ শিক্ষার্থী অবস্থান করছেন। আবাসনের পাশাপাশি তাঁদের বিসিএস ও আইইএলটিএসসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতির সুযোগ দেওয়া হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই: উপাচার্য

বিস্তারিত কমেন্টে