শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৩:০১
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫
শেয়ার: mail
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের তৃণমূল পর্যায়ের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে আটটি জেলার ৬৪টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর আওতায় প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন প্যাকেজ দেওয়া হবে। এই প্যাকেজের ৫০ শতাংশ হবে সহজ শর্তের ব্যাংকঋণ এবং বাকি ৫০ শতাংশ এককালীন অনুদান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

অর্থায়নের সুবিধা ও শর্ত

নির্বাচিত উদ্যোক্তারা তাদের বাস্তব চাহিদার ভিত্তিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে অর্ধেক (১০ লাখ টাকা) অনুদান এবং বাকি অর্ধেক ব্যাংকঋণ হিসেবে দেওয়া হবে। গ্রাহক পর্যায়ে এই ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ এবং এর জন্য কোনো ধরনের সহায়ক জামানত লাগবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশটিও সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে এবং প্রচলিত নিয়মে ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবেন সংশ্লিষ্ট ব্যক্তি।

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছর। কোনো পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা বা চলমান ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়; তবে বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা থাকতে হবে।

যেসব খাতে মিলবে সহায়তা

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য চাষ, পশুপালন, পর্যটন, সেবা খাত এবং প্রযুক্তিভিত্তিক যেকোনো বৈধ উদ্ভাবনী উদ্যোগের জন্য এ অর্থায়নের আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগামী ১৬ সেপ্টেম্বর কর্মসূচির বিস্তারিত নীতিমালা প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। পরদিন ১৭ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে সম্পূর্ণ বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদন গ্রহণ চলবে এক মাসব্যাপী।

প্রথম ধাপের আট জেলা

পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা—এই আট জেলার ৬৪টি উপজেলায় কর্মসূচিটি শুরু হচ্ছে।

অর্থায়নের পাশাপাশি নির্বাচিত উদ্যোক্তারা পাবেন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরদের কাছ থেকে দিকনির্দেশনা, ব্যবসা নিবন্ধনে সহায়তা, ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহযোগিতা এবং বাজার সংযোগের বিশেষ সুযোগ।

বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, একজন সফল উদ্যোক্তা গড়ে ৩ থেকে ৫ জনের নতুন কর্মসংস্থান তৈরি করতে পারেন। সেই লক্ষ্য নিয়েই পাইলট প্রকল্প শেষে পর্যায়ক্রমে এটি দেশের সব উপজেলায় সম্প্রসারণ করা হবে এবং প্রতিবছর প্রায় পাঁচ হাজার তরুণ উদ্যোক্তাকে এ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বিস্তারিত কমেন্টে