মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:০৯:৫৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

আখাউড়ায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে বিক্ষোভ, শাস্তির দাবি

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮
শেয়ার: mail
আখাউড়ায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে বিক্ষোভ, শাস্তির দাবি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে আখাউড়ার কর্নেল বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা কর্নেল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ মিছিল করেন। এ সময় তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। পরে আয়োজিত সমাবেশে বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য ও উসকানিমূলক পোস্টের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অপতৎপরতা সমাজে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টি করে। তাই এ ধরনের স্পর্শকাতর ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি ও কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় পুলিশ প্রশাসনের কঠোর তৎপরতা ও সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আখাউড়ায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে বিক্ষোভ, শাস্তির দাবি

বিস্তারিত কমেন্টে