মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:০০:১১
শিরোনাম
● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প

চট্টগ্রাম হবে দেশের মূল বাণিজ্যিক হাব: চুয়েট দিবসে অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
চট্টগ্রাম হবে দেশের মূল বাণিজ্যিক হাব: চুয়েট দিবসে অর্থমন্ত্রী

বর্তমান সরকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও কর্মকাণ্ডে চট্টগ্রামকে সর্বাগ্রে প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামকেন্দ্রিক উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট আমূল বদলে যাবে এবং অচিরেই চট্টগ্রাম দেশের প্রধান বাণিজ্যিক ও লজিস্টিকস হাবে পরিণত হবে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমগ্র বিশ্ব এখন দ্রুত পরিবর্তনশীল আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে যাচ্ছে। এই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের খাপ খাইয়ে নিতে হবে; অন্যথায় দেশ পিছিয়ে পড়বে। সে লক্ষ্যে শিক্ষার্থীদের যুগোপযোগী ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। তিনি আরও বলেন, সরকার গবেষণায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করছেন। এ অগ্রযাত্রায় চুয়েট গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর. ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। সভায় সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

বিশেষ অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, চুয়েট দেশের মেধার এক অনন্য বাতিঘর; এর সম্ভাবনাকে কাজে লাগালে সমগ্র জাতি উপকৃত হবে। ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার চুয়েটের শিক্ষা ও গবেষণার অগ্রগতির প্রশংসা করে যৌথ সমঝোতা স্মারকের সম্ভাবনার কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে উপাচার্য জানান, চুয়েটকে বিশ্বমানের গবেষণা ও এশীয় র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে নিয়ে যেতে কাজ চলছে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সারওয়ার আলমগীর এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। এর আগে সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। পরে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার দেওয়া ৬টি বাসের উদ্বোধন, চট্টগ্রাম ওয়াসার সুপেয় পানি সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্মারক বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের ক্লাব ফেস্ট ও গো-কার্ট প্রদর্শনী পরিদর্শন এবং এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রাম হবে দেশের মূল বাণিজ্যিক হাব: চুয়েট দিবসে অর্থমন্ত্রী

বিস্তারিত কমেন্টে