রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫১:০৩
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

কোরআন ও হাদিসের আলোকে হজরত ঈসা (আ.) এবং তাঁর পুনরাগমন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৬
শেয়ার: mail
কোরআন ও হাদিসের আলোকে হজরত ঈসা (আ.) এবং তাঁর পুনরাগমন

হজরত ঈসা (আ.) ছিলেন মহান আল্লাহ তাআলার প্রেরিত অন্যতম শ্রেষ্ঠ নবী ও রাসুল। বনি ইসরাঈল বংশে প্রেরিত নবীগণের সিলসিলা সমাপ্ত হয়েছে তাঁর মাধ্যমে। আল্লাহ তাআলা তাঁকে সমগ্র মানবজাতির জন্য এক বিশেষ অলৌকিক নিদর্শন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কোনো মানবীয় পিতার মাধ্যম ছাড়াই অলৌকিকভাবে কুমারী মা মারইয়াম (আ.)-এর গর্ভে জন্ম নেন তিনি এবং শৈশবে দোলনায় থাকা অবস্থাতেই অলৌকিকভাবে কথা বলেছিলেন।

অলৌকিক জন্মের কারণে তৎকালীন সমাজে অনেকেই মা মারইয়ামের চরিত্র নিয়ে অপবাদ তোলার অপচেষ্টা করেছিল। তখন আল্লাহর নির্দেশে শিশু ঈসা (আ.) স্বয়ং মায়ের পবিত্রতার পক্ষে সাক্ষ্য দেন। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে: ‘(শিশুটি বলল) নিশ্চয় আমি আল্লাহর বান্দা; তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে। আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেননি দাম্ভিক ও হতভাগ্য। আমার প্রতি শান্তি, যেদিন আমি জন্ম লাভ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। এই হচ্ছে মারইয়ামের পুত্র ঈসা। এটাই সঠিক বক্তব্য, যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে।’ (সুরা মারইয়াম, আয়াত: ৩০-৩৪)

আল্লাহ তাআলা তাঁকে বিশেষ কিছু মুজিজা দিয়ে নবুয়ত প্রদান করেন। পরবর্তীতে নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা তাঁকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন। ইসলামি বিশ্বাস ও হাদিসের বর্ণনা অনুযায়ী, কিয়ামতের পূর্বে শেষ জামানায় তিনি পুনরায় পৃথিবীতে আগমন করবেন।

হজরত হুযায়ফা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) কিয়ামতের দশটি বড় আলামতের কথা উল্লেখ করতে গিয়ে ধোঁয়া, দাজ্জালের আবির্ভাব, দাব্বাতুল আরদ, পশ্চিম আকাশে সূর্যোদয়, ইয়াজুজ-মাজুজের আগমন ও তিন প্রান্তের ভূমিধসের পাশাপাশি বিশেষভাবে ‘হজরত ঈসা ইবনে মারইয়ামের আগমন’–এর কথা উল্লেখ করেছেন। (সহিহ মুসলিম)

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত অপর এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) হজরত ঈসা (আ.)-এর শারীরিক অবয়ব ও পুনরাগমন-পরবর্তী ভূমিকা বিশদভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার ও ঈসা (আ.)-এর মাঝে কোনো নবী নেই এবং তিনি অবশ্যই পৃথিবীতে অবতরণ করবেন। তিনি হবেন মাঝারি উচ্চতার এবং গায়ের রঙ হবে শ্বেত-রক্তিম দুধে-আলতা বর্ণের। তাঁর মাথার চুল ভেজা না থাকলেও মনে হবে যেন পানি টপকাচ্ছে। পৃথিবীতে নেমে তিনি ইসলামের বিধান প্রতিষ্ঠা করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর নিধন করবেন এবং মাসীহ দাজ্জালকে হত্যা করবেন। তিনি পৃথিবীতে ৪০ বছর ন্যায়পরায়ণতার সঙ্গে অবস্থান করার পর মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তাঁর জানাজা আদায় করবে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৩২৪)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কোরআন ও হাদিসের আলোকে হজরত ঈসা (আ.) এবং তাঁর পুনরাগমন

বিস্তারিত কমেন্টে