মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০২:০৪
শিরোনাম
৬ মাস পর উৎপাদনে ফিরল সিইউএফএল অর্থসংকটে ইসরায়েল, পিছিয়ে গেল ১২ অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি শাক-সবজির পুষ্টিগুণ কমে যায়? বসকে না জানিয়েই চাকরি ছাড়ছেন জাপানের কর্মীরা তাইজে হুথিদের অবস্থানে সৌদির অব্যাহত বিমান হামলা মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক দূতাবাস ২০২৭ সালে কবে শুরু ঈদ, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা সঞ্চয়পত্রের টাকা পাঠানোর আগে ব্যাংক হিসাব যাচাই করবে এভিএস সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা ৬ মাস পর উৎপাদনে ফিরল সিইউএফএল অর্থসংকটে ইসরায়েল, পিছিয়ে গেল ১২ অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি শাক-সবজির পুষ্টিগুণ কমে যায়? বসকে না জানিয়েই চাকরি ছাড়ছেন জাপানের কর্মীরা তাইজে হুথিদের অবস্থানে সৌদির অব্যাহত বিমান হামলা মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক দূতাবাস ২০২৭ সালে কবে শুরু ঈদ, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা সঞ্চয়পত্রের টাকা পাঠানোর আগে ব্যাংক হিসাব যাচাই করবে এভিএস সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩
শেয়ার: mail
২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সৌর ক্যালেন্ডারের তুলনায় প্রতি বছরই প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে পবিত্র রমজান মাস। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ৮ ফেব্রুয়ারি (সোমবার)। তবে ইসলামি বিধান অনুযায়ী রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর। খবর গালফ নিউজের।

জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় হিজরি সনের রমজান মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। বাংলাদেশসহ যেসব দেশে ওই সন্ধ্যায় চাঁদ দেখা যাবে, সেসব দেশে সেদিন রাত থেকেই প্রথম তারাবির নামাজ শুরু হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে প্রথম রোজা পালিত হবে।

ইসলামি চান্দ্রবর্ষ সৌর বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট হওয়ায় প্রতি বছরই রমজান মাস এগিয়ে আসে। রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে, তাই মাসটির সমাপ্তিও নির্ভর করবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই তারিখেও এক দিনের হেরফের হতে পারে।

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত বরকতময় ও পবিত্র একটি সময়। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কুরআন নাজিল শুরু হয়। মাসব্যাপী মুসলমানরা প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন এবং নামাজ, কুরআন তিলাওয়াত ও দান-সদকার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করেন।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব সম্ভাব্য তারিখের একটি ধারণা দিলেও আনুষ্ঠানিকভাবে রমজান ও ঈদুল ফিতর শুরুর ঘোষণা সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার ওপর ভিত্তি করেই দিয়ে থাকে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

বিস্তারিত কমেন্টে