মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৪৭:৫৭

সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা অনির্ধারিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০০
শেয়ার: mail
সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা অনির্ধারিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটি তাদের এসএমই – ক্ষুদ্র ব্যবসা বিভাগে ‘রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ:

  • পদের নাম: রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার

  • বিভাগ: এসএমই – ক্ষুদ্র ব্যবসা

  • পদসংখ্যা: নির্ধারিত নয়

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

  • অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে

  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা

  • বয়সসীমা: প্রার্থীর বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে

  • চাকরির ধরন: ফুলটাইম

  • কর্মক্ষেত্র: অফিস

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)

  • কর্মস্থল: দেশের যেকোনো স্থান

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এ ছাড়া নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৬।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা অনির্ধারিত

বিস্তারিত কমেন্টে