সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৯:১৫

মিঠাপুকুরে সার সংকট নিরসন ও হয়রানি বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন

মোঃ রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:২১
শেয়ার: mail
মিঠাপুকুরে সার সংকট নিরসন ও হয়রানি বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিতকরণ, কৃত্রিম সংকট নিরসন এবং কৃষকদের হয়রানি বন্ধের দাবিতে রংপুরের মিঠাপুকুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মিঠাপুকুর ফ্লাইওভার ব্রিজ সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি মৌসুমে কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ সময়ে পর্যাপ্ত সার না পেয়ে চরম বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। সময়মতো রাসায়নিক সার সরবরাহ নিশ্চিত করা না হলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে এবং এর নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক খাদ্য নিরাপত্তার ওপর।

বক্তারা আরও উল্লেখ করেন, দিন দিন কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। এর মধ্যে স্থানীয়ভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য হাতিয়ে নেওয়া হচ্ছে। তাই কৃষকদের দুর্ভোগ লাঘবে দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেলাল কৃষকদের ন্যায্য অধিকার ও হয়রানিমুক্ত সার প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘কৃষক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষি উৎপাদন সচল রাখতে প্রয়োজনীয় সারসহ সকল কৃষি উপকরণের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আবু জাহের নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার বিপুলসংখ্যক কৃষক ও কৃষিজীবী শ্রমিক অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে সার সংকট নিরসন ও হয়রানি বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন

বিস্তারিত কমেন্টে