সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৯:৪৩

রুহিয়ায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:২০
শেয়ার: mail
রুহিয়ায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শস্যবাহী ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পার্থ বর্মন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

গত ২৯ আগস্ট শনিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়নের ঢোলারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পার্থ বর্মন ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের গোপাল চন্দ্র বর্মনের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন একই গ্রামের ভারত চন্দ্র বর্মনের ছেলে সৌরভ চন্দ্র বর্মন (২২) এবং ধীরেন চন্দ্র বর্মনের ছেলে রাকেশ বর্মন (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢোলারহাট বাজার এলাকায় একটি শস্যবাহী মাহিন্দ্রা ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পার্থ বর্মন মারা যান। পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় সৌরভ ও রাকেশকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২

বিস্তারিত কমেন্টে