রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:০১:১৫
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ‘বনলতা এক্সপ্রেস’, ৫২ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৩৬
শেয়ার: mail
দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ‘বনলতা এক্সপ্রেস’, ৫২ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি

ছবিঃসংগৃহীত

রোজার ঈদে মুক্তির পর দেশীয় প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক পরিসরে মুক্তির মাধ্যমে নতুন দিগন্তে পা রাখছে তানিম নূর পরিচালিত চলচ্চিত্রটি।

আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর মাধ্যমে প্রথম সপ্তাহেই ক্যানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’।

বিশ্বখ্যাত সিনেমা চেইন—এএমসি, রিগ্যাল, সিনেপ্লেক্স, সিনেমার্ক, শোকেস ও সিনেওয়ার্ল্ড-এর স্ক্রিনে সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শকরা। এর মধ্যে যুক্তরাষ্ট্রে এএমসি’র ২১টি এবং রিগ্যাল-এর ১৪টি স্ক্রিনে, ক্যানাডায় সিনেপ্লেক্স-এর ১০টি স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে।

একই দিন থেকে টরন্টো, মন্ট্রিয়াল, নিউইয়র্ক, ডালাস, লন্ডন ও বার্মিংহামসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে বড় পর্দায় সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। যুক্তরাজ্যে প্রদর্শনের ক্ষেত্রে পরিবেশনা সহযোগী হিসেবে কাজ করছে রেভেরি ফিল্মস।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ জনপ্রিয় শিল্পীরা।

সিনেমা সংশ্লিষ্টদের আশা, প্রেক্ষাগৃহ সংখ্যা ও দর্শক চাহিদার দিক থেকে ‘বনলতা এক্সপ্রেস’ আগের সফল সিনেমা ‘উৎসব’-এর রেকর্ডও ছাড়িয়ে যাবে। প্রথম সপ্তাহেই ‘উৎসব’-এর তুলনায় ১৫টি বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় আশাবাদী নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা।

kalprakash/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ‘বনলতা এক্সপ্রেস’, ৫২ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি

বিস্তারিত কমেন্টে