রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২৫:৪৩

পেনশনভোগী মারা গেলে পেনশনের টাকা কে পাবেন? যা জানালেন শায়খ আহমাদুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:২৩
শেয়ার: mail
পেনশনভোগী মারা গেলে পেনশনের টাকা কে পাবেন? যা জানালেন শায়খ আহমাদুল্লাহ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন চাকরি করার পর অবসরে গেলে কর্মজীবনের সুবিধা হিসেবে পেনশন পেয়ে থাকেন চাকরিজীবীরা। তবে কোনো পেনশনভোগী মারা গেলে তাঁর পেনশনের টাকা কে পাবেন—স্ত্রী, সন্তান নাকি অন্য কোনো স্বজন? এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রায়ই নানা প্রশ্ন দেখা যায়।

এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

এক ব্যক্তির প্রশ্নের জবাবে শায়খ আহমাদুল্লাহ জানান, মৃত ব্যক্তির পেনশনের টাকা মূলত সংশ্লিষ্ট সরকারি নিয়ম, অনুদান বা সুবিধার ধরন অনুযায়ী নির্ধারিত হয়। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, পেনশনের টাকা মৃত ব্যক্তির রেখে যাওয়া সাধারণ সম্পদ বা উত্তরাধিকারযোগ্য সম্পত্তি (মীরাস) হিসেবে বিবেচিত হয় না; বরং এটি সরকারের পক্ষ থেকে প্রদত্ত একটি সুবিধা বা অনুদান। তাই সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালায় যাকে এই সুবিধা পাওয়ার উপযুক্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে, তিনিই নিয়ম অনুযায়ী পেনশনের টাকা পাবেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ইসলামী উত্তরাধিকার আইনে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ যেভাবে নির্ধারিত অংশ অনুযায়ী ছেলে, মেয়ে, স্ত্রী, বাবা-মা বা অন্যান্য ওয়ারিশদের মধ্যে বণ্টন করা হয়, পেনশনের ক্ষেত্রে বিষয়টি একইভাবে প্রযোজ্য নয়। সরকারি নিয়ম অনুযায়ী যাকে নমিনি বা ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য যোগ্য ঘোষণা করা হয়, সাধারণত তিনিই সেই সুবিধা ভোগ করে থাকেন।

অর্থাৎ, মৃত ব্যক্তির পেনশনের টাকা কারা পাবেন, তা নির্ধারণে সংশ্লিষ্ট সরকারি নীতিমালা ও পেনশনের ধরনই প্রধান বিবেচ্য। এ ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এবং সরকারি পেনশন সুবিধাকে একইভাবে দেখার সুযোগ নেই।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পেনশনভোগী মারা গেলে পেনশনের টাকা কে পাবেন? যা জানালেন শায়খ আহমাদুল্লাহ

বিস্তারিত কমেন্টে