চুয়াডাঙ্গা পৌর বাসটার্মিনালের পাশ থেকে আসাদুল (৩১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসাদুল চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার মৃত ওহাব মণ্ডলের ছেলে। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আসাদুল শুক্রবার রাতে বাড়ি থেকে বের হন। এরপর শনিবার সকালে চুয়াডাঙ্গা পৌর বাসটার্মিনালের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
kalprakash.com/IM